অভিধান সহায়তা (Dictionary Help)
অ্যান্ড্রয়েডে অভিধান ব্যবহার পদ্ধতি
বিঃ দ্রঃ ই-ইলমের প্রতিটি অভিধানই সূচীযুক্ত। নিম্নের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই যেকোনো শব্দ খুঁজে পেতে পারেন।
ধাপ ১: Reader অ্যাপে কিতাব ওপেন
আমাদের পছন্দের অভিধানটি Adobe Reader বা সমমানের PDF Reader দিয়ে খুলুন।
ধাপ ২: সূচিপত্র অপশন
PDF ভিউয়ারের সূচিপত্র বা Bookmarks আইকনে ট্যাপ করুন।
ধাপ ৩: নির্দিষ্ট বর্ণ বা অধ্যায় নির্বাচন
নির্দিষ্ট শব্দে যেতে সূচি খুলব। ধরুন আমরা 'আণবিক' শব্দটি বের করতে চাই, তাহলে 'আ' অধ্যায়ে যাব।
ধাপ ৪: পরবর্তী বর্ণে যাওয়া
অতঃপর পরবর্তী বর্ণ 'ণ' তে ক্লিক করব।
ধাপ ৫: কাঙ্ক্ষিত শব্দ পেয়ে যাওয়া
সহজেই কাঙ্ক্ষিত শব্দটি অর্থসহ স্ক্রিনে দেখতে পাবেন।